Feed A Meal
জীবনযুদ্ধের হার না মানা গল্প ও এক চিলতে শান্তির ছোঁয়া
FAM Dignity Meal

জীবনযুদ্ধের হার না মানা গল্প ও এক চিলতে শান্তির ছোঁয়া

calendar_today Published: September 8, 2026 category Category: Meal Distribution location_on Location: Old Dhaka

দুঃখ-কষ্টে ভরা জীবনযুদ্ধে একবেলার এই সম্মানের আহার এবং গ্রোসারি সাহায্য পেয়ে তাঁর চোখে-মুখে যে স্বস্তির আলো ফুটে উঠেছিল, তা সত্যিই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।

দুর্ঘটনায় মেশিনে হাত কেটে বাদ পড়েছে, পাশে নেই জীবনসঙ্গী স্বামীও—তবুও জীবন নামক কঠিন সংগ্রামের কাছে হার মানেননি তিনি। শত কষ্ট ও শারীরিক সীমাবদ্ধতার মাঝেও একমাত্র সন্তানকে মাদ্রাসায় পড়িয়ে দ্বীনি শিক্ষায় মানুষ করার স্বপ্ন দেখছেন। বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে মানুষের সহযোগিতার দুয়ারে হাত বাড়িয়ে কোনোমতে সংসার চালিয়ে নিচ্ছেন।

এমনই এক অদম্য ও অসহায় নারীর জীবনের গল্প শুনে 'ফিড এ মিল ফাউন্ডেশন' (Feed A Meal Foundation)-এর পক্ষ থেকে আমরা তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

আজ আমেরিকা প্রবাসী সুহৃদ শামীম স্যার (Shamim Sir)-এর মহান ও মানবিক সহযোগিতায় এই সংগ্রামশীল বোনটিকে একটি রেস্তোরাঁয় পরম ভালোবাসায় একবেলা তৃপ্তির খাবার খাওয়ানো হয়। শুধু তা-ই নয়, তাঁর সংসারের সাময়িক কষ্ট লাঘবের জন্য চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের একটি গ্রোসারি বাজার প্যাকেজ তাঁর হাতে তুলে দেওয়া হয়।

দুঃখ-কষ্টে ভরা জীবনযুদ্ধে একবেলার এই সম্মানের আহার এবং গ্রোসারি সাহায্য পেয়ে তাঁর চোখে-মুখে যে স্বস্তির আলো ফুটে উঠেছিল, তা সত্যিই আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।
এই মানবিক প্রয়াসের পেছনের কারিগর আমেরিকা প্রবাসী শ্রদ্ধেয় শামীম স্যার-কে 'ফিড এ মিল ফাউন্ডেশন'-এর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা।

-------


এই গল্পটি ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পুরান ঢাকায় খাবার বিতরণের সময় চাঁদপুরের ইয়াসমিনের সঙ্গে সরাসরি কথোপকথনের ভিত্তিতে লেখা।

সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন রফিকুল ইসলাম।  পুরো ভিডিওটি দেখতে আমাদের YouTube অথবা Facebook পেজ ভিজিট করুন।

The interview was conducted by Rafiqul Islam Shohel. To watch the full video, please visit our YouTube or Facebook page.

favorite

Help Us Create More Stories of Hope

Your contribution funds programs like FAM Dignity Meal, helping meals and grocery support reach people in Bangladesh with dignity.

প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের জীবনসংগ্রাম FAM Dignity Meal

প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের জীবনসংগ্রাম

জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করছে সুমন। নিজের চলাফেরা ও দৈনন্দিন কাজের জন্য সম্পূর্ণভাবে মায়ের ওপর নির্ভরশীল। স্বামীহারা জরিনা বেগম আজও হুইলচেয়ারে ছেলেকে

Read Story arrow_forward
The Day a Mother’s Prayer Led Us to Her Meal FAM Dignity Meal

The Day a Mother’s Prayer Led Us to Her Meal

August 29, 2026. It was a busy afternoon in Bangshal, Dhaka. The streets were full of people, shops were busy, and the usual sounds of the city filled the air....

Read Story arrow_forward
এক প্লেট খাবারের আড়ালে একটি জীবন — একজন মানুষের গল্প FAM Dignity Meal

এক প্লেট খাবারের আড়ালে একটি জীবন — একজন মানুষের গল্প

আমি সেদিন একজন ক্ষুধার্ত মানুষ খুঁজছিলাম। উদ্দেশ্য ছিল খুব সহজ—যে মানুষটি সেদিন দুপুরে খাবার খেতে পারেনি, তাকে অন্তত একটি ভালো খাবার খাওয়ানো। ঢাকার শুব...

Read Story arrow_forward

View All Stories arrow_forward